রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুসলিম ব্লক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ​আটককৃত নুর কবির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে বলে জানা যায়।বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম ব্লক এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি- এর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।​বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নুর কবির পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির গিঁটের ভেতর পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি রেডমি নোট-৯ অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার ৫০০ টাকা।​মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতার মাধ্যমে তা নস্যাৎ করে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”​আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হচ্ছে বলে বিজিবি নিশ্চিত করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানে ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা। বুধবার তাদের মৃত্যুদণ্ড Read more

১৯ আগস্ট: নামাজের সময়সূচি
১৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ২৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা
স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এ খেলা দেখতে  মুখিয়ে Read more

বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ
বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন