নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লুইছার রহমান (৬৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে মঙ্গলবারি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পাশের মুকুন্দপুর গ্রামের মৃত আব্বাস উদ্দীনের ছেলে।ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের জোতরাম এলাকার রাজু হোসেন বাদী হয়ে ২৬ জনকে আসামি করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধে মামলার দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আসামি লুইছার রহমানকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে রেকর্ড বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত
চাঁদপুরে রেকর্ড বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত

গত দু'দিনের টানা বৃষ্টির কারণে চাঁদপুরের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে Read more

শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার
মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার

২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সরকার মোট ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও Read more

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র Read more

পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন
পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।বুধবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন