ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি পেত্রোকে উদ্দেশ্য করে বলেন, ‘নিজেকে সামলে রাখুন।’হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডনাল্ড ট্রাম্প বলেন, ‘সে (পেত্রো) কোকেইন তৈরি করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তাই তার সাবধানে থাকা উচিত।’ অন্যদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে লাতিন আমেরিকার ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ হিসবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এর ফলে একটি মানবিক সংকট তৈরি হবে।’  ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা মোতায়েন করার পর থেকেই সমালোচনা করে আসছিলেন পেত্রো। যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাম্প সম্প্রতি বলেন, ‘কলম্বিয়ার মাদক উৎপাদনকারী ল্যাবগুলোতে হামলার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।’ পেত্রো এই বক্তব্যকে কার্যত আগ্রাসনের হুমকি হিসেবে নিন্দা জানিয়েছিলেন। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।’‘আমরা ভালো প্রতিবেশী চাই, স্থিতিশীলতা চাই, জ্বালানি চাই। ওই দেশে বিপুল জ্বালানি সম্পদ রয়েছে। সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সেটি রক্ষা করতে হবে,’ বলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব
‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিহত মোহাম্মদ রাকিব (২৫) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন, এটি তিনি নিজেই Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ Read more

এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার
এনসিপি নেতাদের সঙ্গে আবারও বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ Read more

রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন