যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করে দিয়েছেন তারা।সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।সিএনএন জানিয়েছে, কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকের পর সেখান থেকে নেওয়া ছবি একের পর এক প্রকাশ করেছেন হ্যাকাররা।তারা যেসব তথ্য ও ছবি হাতিয়ে নিয়েছেন সেগুলো ২০১১ সাল থেকে ২০২২ সালের মধ্যের। যারমধ্যে আছে ব্যক্তিগত, ব্যবসায়িক এবং ভ্রমণ সংক্রান্ত নোটিশ।তবে এফবিআইয়ের নিজস্ব তথ্য সেসব ইমেইলে ছিল না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।বার্তাসংস্থা রয়টার্স সর্বপ্রথম এ হ্যাকিংয়ের তথ্য জানিয়েছিল। যে গ্রুপটি এ হ্যাকিংয়ে জড়িত তারা এ মাসের শুরুতে একটি সাইবার হামলা চালিয়েছিলেন। যেটির কারণে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল।হ্যাকিং গ্রুপটি ওই সময় বলেছিল, ইরানের স্কুলে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিশোধ হিসেবে তারা এ সাইবার হামলা চালিয়েছে।সূত্র: সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার Read more

জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার
জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ১৯৪ জন হাসপাতালে ভর্তি Read more

ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জি-৭ দেশগুলোর
ভারত ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জি-৭ দেশগুলোর

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশদুটিকে আহ্বান জানিয়েছে বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট Read more

এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের Read more

হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প
হামাস সম্মতি দিলেই সঙ্গে সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন