গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।অপারেশন ট্রু প্রমিজ-৪-এর ৮৪তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার (২৭ মার্চ) রাতে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত ১১টি স্থানে আঘাত হানে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে।ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।কর্তৃপক্ষ আরও জানায়, ইরানের হামলার কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের মোট ১১টি স্থানে আছড়ে পড়েছে।ইসরাইলে ইরানি হামলার পর উদ্ধারকারী দলগুলো তড়িঘড়ি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সেই স্থানগুলোতে উদ্ধার ও তল্লাশি দল পাঠিয়েছে যেখানে ইরানি হামলার আঘাত সরাসরি অনুভূত হয়েছে।অবৈধ ভূখণ্ডটির চ্যানেল-১৪ নিউজ আউটলেট জানায়, তেল আবিবে এই হামলায় একজন নিহত হয়েছেন।এর আগে ইসরাইল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে নেগেভ মরুভূমি, ডিমোনা এলাকা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলন জুড়ে সাইরেন বাজছে।দুইটি পারমাণবিক কেন্দ্র এবং দুইটি বড় ইস্পাত কারখানায় ইসরাইলি হামলার জবাবে ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার Read more

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়ম আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ফলে নিয়োগ পরিক্ষাকে কেন্দ্র করে Read more

ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (০৯ জুলাই) দিবাগত Read more

বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন