মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।তবে এই সফর এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও যুদ্ধের প্রভাবে তা এখন পেছানো হয়েছে। ২০১৭ সালের পর বিগত ৮ বছরের মধ্যে এটি ট্রাম্পের প্রথম চীন সফর।সামাজিক মাধ্যমে দেওয়া ট্রাম্পের পোস্ট অনুযায়ী, তিনি ১৪ ও ১৫ মে বেইজিং সফর করবেন। এরপর চীনের নেতা শি জিনপিংকে তিনি ওয়াশিংটনে আমন্ত্রণ জানাবেন। ট্রাম্প বলেন, আমাদের প্রতিনিধি ঐতিহাসিক সফরের প্রস্তুতি সম্পন্ন করছেন। আমি শি জিনপিং-এর সঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ।তবে চীনের দূতাবাস থেকে এখনো এই সফর সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।সফরের মূল লক্ষ্য হচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন। তবে ইরান যুদ্ধ এবং ট্রাম্পের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।দুই নেতার আলোচনায় সম্ভাব্য বিষয়সমূহ নিয়ে যা জানা গছে তা হচ্ছে- কৃষি এবং বিমান খাতে বাণিজ্যিক সহযোগিতা, তাইওয়ান নিয়ে উত্তেজনা প্রশমন যেখানে অগ্রগতি আশা করা কঠিন এবং ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি সম্পর্কিত বৈশ্বিক তেল নিরাপত্তা।সূত্র: দ্য গার্ডিয়ানএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।রোববার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন