ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।সংস্থাটির উপ পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।ইতোমধ্যে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। এ সময় ক্ষমতায় থাকাকালে গত ১৫ বছর বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে বলেও জানানো হয়।এর আগে, জানুয়ারিতে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এতে লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’
‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে জানিয়েছেন করেছেন বিএনপির Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বহালের শঙ্কা এবং ওপেক প্লাস জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা বাজারে নেতিবাচক Read more

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ Read more

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ

স্পেন, জার্মানি, ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাবার ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন