মাদারীপুরের শিবচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এক বিডিআর সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।বুধবার (২৫ মার্চ) বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিডিআর সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্বেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় নাসিরউদ্দিন ও তার ভাইয়েরা প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।বুধবার দুটি মামলায় আসামিপক্ষ মাদারীপুর আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা শেষে বাড়ি ফেরার পথে চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের সঙ্গে বাদিপক্ষের নুরুজ্জামান মাদবর ও তার লোকজনের কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।অভিযোগে আরও বলা হয়, এরপর আসামিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিডিআর সদস্য নাসিরউদ্দিন ও তার ভাই নুরুজ্জামানদের বাড়িতে হামলা চালান। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বিডিআর সদস্য নাসিরউদ্দিন মাতুব্বর বলেন, ‘আমি একজন বিডিআর কর্মকর্তা হয়েও নিজের বাড়িতে নিরাপদ নই। আমাদের মামলায় ওরা আজ আদালতে হাজিরা দিতে গিয়েছিল। হাজিরা দিয়ে এসেই আমাদের বাড়িতে দলবেঁধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। আমার মাকে মেরে আহত করেছে। আমরা একটি রুমের ভিতর দরজা বন্ধ করে কোনমতে প্রাণ বাঁচিয়েছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। আমি এর বিচার চাই। আর আমরা কেউ আদালতে যাইনি, তাহলে ওদের উপর কিভাবে হামলা করবো? এটা ওদের সাজানো কথা।’অন্যদিকে মামলার আসামীপক্ষের রফিক শিকদার বলেন,আমরা মাদারীপুর আদালতে হাজির হয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নুরুজ্জামান আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের ওপর হামলার খবর পেয়ে এলাকার ছোট ছোট ছেলে-মেয়েরা নাসিরদের বাড়িতে কয়েকটি ইট-পাটকেল ছুড়েছে বলে শুনেছি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চায়না মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।রবিবার (১০ আগস্ট) Read more

এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেয়া হবে: ইশরাক
এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেয়া হবে: ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া  গঠনতন্ত্র অনুযায়ী তিনটি Read more

হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার
হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার

পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন