হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন তিনি।ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে এখনও এ তথ্য নিশ্চিত করা হয়নি। তবে এই সংবাদ যদি সঠিক হয়, তাহলে এটি হবে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্তের সর্বশেষ উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নিহতের ঘটনা।কমান্ডার তাঙসিরি হলেন ইরানের সেইসব মুষ্টিমেয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একজন, যাকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করেছে ইসরায়েল এবং ভাগ্যজোরে প্রতিবারই বেঁচে গিয়েছিলেন তিনি। ২০১৮ সালে নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারের পদে উন্নীত হন তাঙসিরি এবং তার প্রধান দায়িত্ব ছিল হরমুজ প্রণালির দেখভাল করা।জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি খুবই গুরুত্বপূর্ন। জ্বালানির বৈশ্বিক বাজারের এক পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। এই প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এ দুই রাষ্ট্রের মিত্র দেশগুলোর বাণিজ্য জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা করা হচ্ছে। ব্রিটেনের সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপত্তা সংস্থার তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত হরমুজে কমপক্ষে ১২টি বিদেশি বাণিজ্য জাহাজ ইরানি হামলার শিকার হয়েছে।হামলার আশঙ্কার কারণে অনেক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে চাইছে না; ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরল গ্যাসের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র
পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর-আগুনে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের ব্যারিকেড একত্রিত Read more

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে Read more

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান
ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ Read more

শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার
শেরপুরে অভিযান চালিয়ে ১৩৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় আটটি ব্র্যান্ডের ১ হাজার ৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। তবে কারবারিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন