জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব ছিল না বলে দাবি করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মওলানা ভাসানী হলে গণমাধ্যমকর্মীদের কাছে এ দাবি করেন তিনি।এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘জামায়াত বা পছন্দের কোনো দলকে এই কাজ দেওয়া হয়নি। পাঁচটি প্রতিষ্ঠানের কাজ যাচাই করে সেখান থেকে কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে।’পরীক্ষায় ব্যালট পেপারের কোনো ত্রুটি ধরা পড়লে সেটি বাতিল হতে পারে বলেও জানান তিনি।এর কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ‘ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে জয়ী করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই জামায়াতে ইসলামীর এক অখ্যাত প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ভোট গণনার ওএমআর মেশিন কেনা হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভৈরবের লিটনের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পে (বারটান Read more

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন