বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান তিনি।বার্তায় বলা হয়, ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তিটিকে রূপদান করে।শুভেচ্ছা বার্তায় বলা হয়, বছরের পর বছর ধরে আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণকেন্দ্রিক উন্নয়নকে অগ্রসর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছি।বার্তায় আরও বলা হয়, ভারত আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী। অনুগ্রহ করে পুনরায় আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়
কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে উজাড়

পটুয়াখালীর কুয়াকাটায় চরগঙ্গামতি এলাকার সংরক্ষিত বনে গাছ নির্বিচারে কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। দিনে-রাতে প্রকাশ্যে প্রকৃতির দেয়ালখ্যাত বনের গাছ কেটে Read more

অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক
অবৈধ ট্রলিং বোটসহ গলাচিপায় ১৫ জেলে আটক

পটুয়াখালীর উপকূলে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এবং চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ Read more

ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির ভোট হবে মহোৎসবের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন