নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশের একাধিক আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রথম অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা। অন্যদিকে, পৃথক আরেক অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাদক কারবারি এবং চুরি মামলার সঙ্গে জড়িত আরও ২ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ
রাজবাড়ীতে সেতুর অভাবে দুর্ভোগে চরাঞ্চলের ৩০ হাজার মানুষ

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের একটিমাত্র ব্রিজের অভাবে দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তি Read more

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া

থাইল্যান্ডে যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন Read more

নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী
নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা ভায়া সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিন কাজ করার পরই দুই ঠিকাদার প্রতিষ্ঠান Read more

তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের
তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ Read more

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার
থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন