দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা।বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩নং ঘাটের পন্টুনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়।বাসটি পড়ে যাওয়ার অন্তত  এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসে আটকে পড়াদের স্বজনরা। ডুবুরি দলের সদস্যরা জানান, বাসটি পন্টুনের নিচে আছে। যে কারণে বাসটির দরজা ও জানালা ভেঙে তারা ভেতরে ঢুকতে পারছেন না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এদিকে দুর্ঘটনার অনেক পরে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তাছাড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শুরু করেছেন। বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে ‍উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল। খুবই অল্প সংখ্যক যাত্রী সাঁতরে উপরে উঠতে পেরেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।এদিকে, ফায়ার সার্ভিসের ঢাকা সদর দফতার থেকে আরও ডুবুরি টিম ঘটনাস্থলে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’

আগামী জাতীয় নির্বানের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

হামাসকে নিরস্ত্রীকরণ কঠিন কাজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
হামাসকে নিরস্ত্রীকরণ কঠিন কাজ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে পুনর্গঠন ‘কঠিন কাজ’ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, গাজার জনগণের জীবনমান উন্নত Read more

ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা
ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া 'পুলিশ অফিস'-এর সন্ধান পেয়েছে পুলিশ। এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের 'মাথা' Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 

যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন