ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা নারীরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সাহাবুদ্দিনের মেয়ে পপি খাতুন (২৬), গাইবান্ধা জেলার মোস্তাফিজুর রহমানের মেয়ে মোনালিসা খাতুন ওরফে নেহা (২৩), যশোর জেলার আয়ুব আলীর মেয়ে মরিয়ম খাতুন (৩৫) এবং মুন্সিগঞ্জ জেলার আব্দুল হাকিমের মেয়ে রাত্রি বেগম (২৫)।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাখাওয়াত হোসেন জানান, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে এবং পরে কারাভোগ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার সফিকুর রহমান জানান, ভারতের মুম্বাই শহরে আটক হওয়ার পর তারা কারাগারে ছিলেন। পরে দেশটির ‘নওজীবন মহিলা সংস্থা’ তাদের জেল থেকে মুক্ত করে প্রায় এক বছর শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রক্রিয়া সম্পন্ন হলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। তিনি আরও জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা
হাদির ইনকিলাব সেন্টার বন্ধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার Read more

ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু Read more

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি
মারা গেছেন বলিউড অভিনেতা আসরানি

বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন