বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট গঠনের ডাক দিয়েছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোকে একটি ‘নিরাপত্তা ও সামরিক জোট’ গঠনের আহ্বান জানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে স্পষ্টভাবে বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।বুধবার (২৫ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি আরব ও ইসলামি বিশ্বের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থিতি ছাড়াই একটি নিরাপত্তা জোট গঠনের সময় এসেছে।’তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনকে একটি ‘নতুন পর্যায়’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান ইসলামি উম্মাহকে রক্ষার অগ্রভাগে রয়েছে।তিনি বহিরাগত শক্তির ওপর নির্ভর না করার এবং কোরআনের শিক্ষার দিকে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দূরের কোনো জাতির প্রয়োজন নেই।জোলফাগারি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলাম ও পবিত্র কোরআনকে ভিত্তি ও মূল রেফারেন্স হিসেবে ধরে একটি সম্মিলিত নিরাপত্তা সনদের দিকে এগিয়ে যেতে হবে।’গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে শত্রুতা ও সংঘাত চরম রূপ নিয়েছে। এর জবাবে ইরানও ইসরাইল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক
গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ Read more

ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

বরগুনার তালতলীতে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. বেল্লাল খলিফা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) Read more

ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার
ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সাগর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে জড়িত ১৭ Read more

পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন