সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা।উপজেলায় কোনো ফিলিং স্টেশন না থাকায় স্থানীয় ডিলারদের ওপর নির্ভরশীলতা বেশি। সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় তেল সরবরাহ কম থাকায় সংকট আরও প্রকট হয়েছে। ফলে তেল সংগ্রহে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা বাজারে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে। কোথাও কোথাও প্রতি লিটার পেট্রোল ১৭৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত দামে তেল কিনে চলাচল করছেন। এতে জনভোগান্তির পাশাপাশি ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।ফুলবাড়ীতে পদ্মা ওয়েল কোম্পানির তিনটি প্যাক পয়েন্ট ডিলার থাকলেও গত মঙ্গলবার রাতে মেসার্স হক ট্রেডার্স মাত্র ২ হাজার লিটার পেট্রোল পেয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। বুধবার সকাল থেকে ওই ডিলারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা তেল সংগ্রহ করেন। পুলিশি উপস্থিতিতে প্রতি লিটার পেট্রোল ১২০ টাকা দরে বিক্রি করা হয়। তবে অকটেন ও ডিজেলের সরবরাহ না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।মেসার্স হক ট্রেডার্সের মালিক এমদাদুল হক সরকার জানান, প্রতিদিন তার প্রায় ৪ হাজার লিটার পেট্রোল, ১ হাজার লিটার অকটেন এবং ৯ হাজার লিটার ডিজেলের প্রয়োজন হলেও সরবরাহ মিলছে না। তিনি বলেন, ‘ডিপোতে তেল থাকার খবর পাওয়া গেলেও আমাদের কাছে সরবরাহ করা হচ্ছে না, ফলে ক্রেতাদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।’ তেল নিতে আসা স্থানীয় বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘এখানে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট চলছে। দ্রুত সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব জাতীয় পর্যায়েও পড়তে পারে।’ স্কুল শিক্ষক জায়দুল হক বলেন, ‘সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিলেও বাস্তবে তেলের সংকট দেখা যাচ্ছে। এর পরিণতি কী হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে।’ মোটরসাইকেলচালক আশরাফুল ইসলাম ও রনজিৎ চন্দ্র রায় জানান, প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করে তারা পেট্রোল সংগ্রহ করতে পেরেছেন।এদিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে পুলিশ দায়িত্ব পালন করছে এবং শান্তিপূর্ণভাবে তেল বিক্রি কার্যক্রম চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার
বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ ফিচার

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ Read more

আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক
আমিরাতের সরকারি স্কুলে জামাতে জোহরের বিরতি বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিনের ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর Read more

লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা
লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা

যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না, লোকশানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন Read more

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। Read more

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন