ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দরে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের ওই দুই এলাকাকে নিশানা বানিয়ে ও ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে বলেছেন, মঙ্গলবার ভোর রাতের দিক থেকে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে হামলা শুরু হয়েছে বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে।ইরানের সেনাবাহিনী বলেছে, এই হামলায় গুরিয়ান বিমানবন্দরের আশপাশের এবং হাইফা বন্দর এলাকার সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।এদিকে, একই দিনে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অবস্থান এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির ওপর চালানো হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন। এই হামলার জন্য ইরান দায়ী বলে অভিযোগ করেছে বাহরাইন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই: নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিম্বকক্ষে Read more

চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন'র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম'র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা Read more

ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ
ভোরের নিস্তব্ধতায় দুর্গাপুরে এক ঝুলন্ত দেহ

ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি দুর্গাপুরের হাট কানপাড়া বাজারের দিকে। চারপাশে যেন এক ধরনের নিস্তব্ধতা। এমনই এক সকালে, সবজি Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন