যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রবিবার (০৭ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কোনো দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্রবিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না’।ব্রিকস সদস্যরা সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতিতে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো।গত বছর ব্রিকসের সদস্য দেশের তালিকা আরও বড় হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস নেতাদের বৈঠক শুরু হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন।রোববার ব্রিকস দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি ‘আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা’ তৈরি করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) তিনি ‘বাংলাদেশ Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার Read more

জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল Read more

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির ৫টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। Read more

মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন