মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ মার্চ) একদিনে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি বহির্গমণ ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমণ ফ্লাইট বাতিল করা হয়।তবে সোমবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৫টি বহির্গমণ ফ্লাইট সোমবার সচল ছিল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতার মধ্যে সোমবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার নিয়ে ব্রিটিশ এমপিদের উদ্বেগ
বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার নিয়ে ব্রিটিশ এমপিদের উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ব্রিটিশ এমপিরা। বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় Read more

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬
সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬৭১ হজযাত্রী, মৃত্যু ৬

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিচালিত ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৪ Read more

হিলিতে কমেছে দেশি শুকনো মরিচের দাম
হিলিতে কমেছে দেশি শুকনো মরিচের দাম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি শুকনো মরিচের দাম। কেজি প্রতি ১০০ থেকে ১২০ কমে বর্তমানে শুকনো মরিচ প্রকারভেদে Read more

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের Read more

ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার
ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার

ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার Read more

কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস যেন দালালদের ঘুস-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।কোন রাখঢাক ছাড়াই চলছে ঘুসের লেনদেন।দালাল ছাড়া এখানে হয় না কাজ,এমনকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন