কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার মেহেদী হাসান ও শহীদুল ইসলাম। ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ জামাল হোসেন মানিক, মোঃ একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, মোঃ আলাউদ্দিন ও মোঃ শাহাবুদ্দিন।এছাড়া, প্রতিজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। সকল দণ্ডপ্রাপ্তই বর্তমানে পলাতক।মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত ২০০৯ সালের ১৬ মে রাতে ভিকটিম টিপু ঘরের বাইরে বের হলে ওতপেতে থাকা ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর টিপুর পিতা মোহাম্মদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।মামলায় ৪ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালে অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়।মামলার মোট ১৭ আসামির মধ্যে ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক বিচার চলাকালেই মারা যান। অপর ৬ আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইফতেখার হোসেন, মোঃ ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে Read more

উল্লাপাড়ায় প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস
উল্লাপাড়ায় প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া বিল সূর্য নদীর শাখা খালের দুইপাড়ে অসংখ্যা গাঁজা ও ভাং গাছের সন্ধান পেয়েছে প্রশাসন। সোমবার Read more

১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু
১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট
কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহকারী প্রকৌশলী’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন