পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের নুরুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সে পাশের শৌলা গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।প্রত্যক্ষদর্শী মো. মাসুম নামে এক তরমুজ চাষী বলেন, ঘটনার সময় তিনি অন্যান্য কৃষকদের সঙ্গে খেতে কাজ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান শৌলা মাতব্বর বাড়ির সামনে খালে একটি শিশুর দেহ পানিতে ভাসছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রæত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি খালে পড়ে পানিতে ডুবে যায়।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার। তিনি বলেন, “ঈদের আনন্দের মধ্যে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজায় আরও ২ সাংবাদিক নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আরও ২ সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সরকারী সংবাদমাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন, তারা হলেন ফটোগ্রাফার এবং Read more

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং Read more

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ
আঁটসাঁট জিন্সে হতে পারে যেসব বিপদ

কিছু জনপ্রিয় পোশাকপরিচ্ছদ আছে, যা আড়ালেই শরীরের ওপর প্রভাব ফেলে। অনেকেই জানেন না তাঁদের পিঠে ব্যথা ও চালচলনে অসুবিধার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন