সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।   এসময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ’এইমাত্র খবর এলো, আওয়ামী লীগ ব্যান হলো’, ‘হৈই হৈই রই রই, আওয়ামী লীগ তুই গেলি কই‘ ইত্যাদি স্লোগান দেন।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব ও বেরোবি শিক্ষার্থী রহমত আলী বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে, জুলাই আন্দোলনে হামলা, গুম, খুনের রাজত্ব করেছে সেখানে সারা বাংলাদেশের ছাত্রজনতার দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা৷ আজকে উপদেষ্টা পরিষদের দীর্ঘ আলাপের পর যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ, যা পুরা বাংলার মানুষকে উৎফুল্ল করেছে। সেই আনন্দ আর উৎফুল্ল রংপুর তথা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিরাজ করছে। আপনারা দেখেছেন নিষিদ্ধের খবরের পর পুরো রংপুর জুড়ে খুশির আমেজ বইছে। সবাই মিষ্টি বিতরণ করছে। শিবির সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, ইতিহাসে যারা স্বৈরাচার হয়েছে তারাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আগামীতে যারা সরকার গঠন করবে আমরা তাদের হুঁশিয়ারি করে দিতে চাই তারা যদি স্বৈরাচার হয় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতই হবে৷ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্র নেতা মো. ইয়ামিন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তুলে আন্দোলনের নিউক্লিয়াস। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ফ্যাসিস্টদের দোসরদের দ্বারা নিহত হয়েছে। শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুম, খুন, হত্যা চালিয়েছে। শুধু জুলাই বিপ্লব না তার আগেও অসংখ্য মানুষকে গুম খুন করেছে। আজ আওয়ামী লীগের যে কবর রচনা হয়েছে তা আর ফিরে আসবে না। আমরা আসতে দিব না।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশিরভাগ বাংলাদেশী শিক্ষার্থীকে’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশিরভাগ বাংলাদেশী শিক্ষার্থীকে’

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়; চলতি বছরে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে ৫৩ শতাংশ, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৫৬ শতাংশ শিক্ষকের Read more

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি
সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল Read more

গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) গলে যদিও বৃষ্টির Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন