বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে।নিহত রিমু বানু (১৯) সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে রিমুকে বিয়ে করে সাদ্দাম। বিয়ের পর সান্তাহার পৌর শহরের একটি ভাড়া বাসায় স্ত্রী আর শাশুড়িকে রাখেন। সাদ্দাম নিয়মিত ওই বাসায় থাকতেন না। মাঝে মধ্যে বাসায় আসতেন।সোমবার দুপুরে সাদ্দাম বাসায় এসে স্ত্রী রিমুকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এসময় পাশের রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে সাদ্দাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন- ‘রিমু ঘুমিয়ে আছে ওকে ডাকবেন না’। প্রায় ১০ মিনিট পর ঘরের ভেতর গিয়ে শাশুড়ি দেখতে পায় রিমু খাটে শুয়ে আছে। এসময় অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে চিৎকার করেন তিনি। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। Read more

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ডন শরীফ গ্রেফতার

ফরিদপুরে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত পিস্তল ঠেকানোর ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী মো. শরীফুল Read more

ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার তথ্য নেই, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্য বা মূল্যায়ন ব্রিটিশ সরকারের কাছে নেই। আজ সোমবার সাংবাদিকদের Read more

বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন