কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তাররা হলেন—ভেড়ামারা উপজেলার গোলাপনগর কদমতল এলাকার সাজেদুল হক সান্টু’র ছেলে সিয়াম সরদার (২৫) ও ধরমপুর এলাকার খন্দকার শামীমের ছেলে তানভীর আলম হিমেল (২৭) এবং নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের সরোয়ার হোসেন কামালের ছেলে শামসুদ্দিন আহমেদ টেলু (২৬)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর রাতে টহল দল উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর আখ সেন্টার জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সাত সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ চাপাতি, একটি মদের বোতল, একটি আইফোন, লোহার পাইপ এবং একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিএমপি কমিশনারের বার্তা ফাঁসের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার
সিএমপি কমিশনারের বার্তা ফাঁসের অভিযোগে কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকি বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে Read more

সাগরের ঢেউ আর সূর্যাস্তের সঙ্গী হয়ে ইফতার
সাগরের ঢেউ আর সূর্যাস্তের সঙ্গী হয়ে ইফতার

গোধূলির আলো ধীরে ধীরে নেমে আসছে সমুদ্রের বুকে। দিগন্তে ডুবতে থাকা সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে ঢেউয়ের গায়ে। ঠিক সেই Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশ, চট্টগ্রামের বিতর্কিত সেই ওসিকে বদলি

দেশের প্রথম সারির নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রামের বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে বদলি Read more

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ঘোষণা

আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে  ইংল্যান্ড এন্ড Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের হানা, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাবের হানা, গ্রেপ্তার ১

দিনাজপুরের হিলিতে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এসময় আসামী ইমন হোসেন (২৭) পালিয়ে গেলেও Read more

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন