রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জেসমিন বেগম ওই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী এবং নজিরের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন জেসমিন বেগম। ঘটনার দিন দুপুরে তার বড় ছেলে জবেহ আলীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজ শয়নকক্ষে গ্যাসের ট্যাবলেট সেবন করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন৷এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও

নোয়াখালীর সেনবাগে স্বামীর আকস্মিক মৃত্যুর ১২ মিনিটের ব্যবধানে স্ট্রোক করে স্ত্রীরও মৃত্যুবরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে Read more

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা
বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ Read more

নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন
নান্দাইলে কাঁঠালের বাম্পার ফলন

ময়মনসিংহের নান্দাইলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পেয়ে খুশী চাষি। তাদের চোখে-মুখে তৃপ্তির হাঁসি। প্রতিটি Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান, ৬ মাস পর মুক্তি পেলেন নিখোঁজ বৃদ্ধ ও গৃহবধূ
রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান, ৬ মাস পর মুক্তি পেলেন নিখোঁজ বৃদ্ধ ও গৃহবধূ

সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেলেন শিল্পী খাতুন (৫০) ও আব্দুল জুব্বার (৭৪)। শুক্রবার (২ মে) উপজেলার Read more

নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নান্দাইলে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে হৃদয় (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন