ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৮ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজের পূর্বে তিনি এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি ইউক্রেনে। আমাদের এটা করতেই হবে। ইউক্রেন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে।’এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু সামরিক চালান সাময়িকভাবে স্থগিত করেছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে নতুন করে অস্ত্র সহায়তার এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্নির্ধারিত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব আনা কেলি বলেন, এই সিদ্ধান্ত ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার’ দিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি। ইউক্রেন যাতে নিজেদের আত্মরক্ষা করতে পারে, সে জন্য অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করা হবে।’তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ প্রতিরক্ষা নীতির আওতায় বিদেশে সামরিক সহায়তার বিষয়ে মূল্যায়ন অব্যাহত রাখবেন।সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের ‘প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ জরুরি হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় ‘গভীর হতাশা’ প্রকাশ করেন।প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রধান সামরিক সহায়তাকারী। মার্কিন প্রশাসন ইউক্রেনকে ড্রোন, রকেট লঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ট্যাঙ্ক ও ট্যাংক-বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে। তবে এই সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অস্ত্র মজুতের ওপর চাপ ও উদ্বেগ বাড়ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২
গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ ও গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার বাদী হয়ে আরও দুইটি মামলা Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং Read more

গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। বাস্তব Read more

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Read more

জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে Read more

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের
ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত এই খসড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন