মধ্যপ্রাচ্যের যুদ্ধ এমন এক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে যা, ১৯৭০-এর দশকের সম্মিলিত ধাক্কাগুলোর চেয়েও ভয়াবহ এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রাথমিক প্রভাবের সমতুল্য। ক্যানবেরায় একটি সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এই সতর্কবার্তা দেন।বিরল বলেন, আমাদের অনেকেরই ১৯৭০-এর দশকের পরপর দুটি তেল সংকটের কথা মনে আছে… সেই সময়ে, প্রতিটি সংকটে বিশ্ব প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল হারিয়েছিল, দুটি সংকট মিলিয়ে যা ছিল প্রতিদিন ১ কোটি ব্যারেল।কিন্তু এখন আমরা প্রতিদিন ১১ মিলিয়ন ব্যারেল তেল হারিয়েছি, যা দুটি বড় তেল সংকটের সম্মিলিত ক্ষতির চেয়েও বেশি।তিনি আরো বলেন, এই সংকটের জ্বালানি পরিণতি থেকে কোনো দেশই মুক্ত থাকবে না, কারণ একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর চালান ইরানের অবরোধের কারণে রুদ্ধ হয়ে আছে।এদিকে  শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য তার উদ্দেশ্যগুলো নিয়ে বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান গুটিয়ে আনার কথা বিবেচনা করছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সম্পূর্ণরূপে অকার্যকর করে দেওয়া এবং দেশটির প্রতিরক্ষা শিল্প ভিত্তি ধ্বংস করার কাছাকাছি চলে এসেছে। এছাড়া ‘যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনীর পাশাপাশি তাদের বিমান বিধ্বংসী অস্ত্রশস্ত্রও নির্মূল করতে চায়।ট্রাম্প আরো বলেন, ইরানকে কখনোই পারমাণবিক সক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া উচিত নয় এবং যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মিত্রদের সর্বোচ্চ পর্যায়ে রক্ষা করবে।এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর প্রথম হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পরিবর্তিত হয়নি।তিনি সাংবাদিকদের বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, প্রতিরক্ষা শিল্প ভিত্তি ও নৌবাহিনীকে ধ্বংস করা এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়াই হলো মূল লক্ষ্য।সূত্র : বিবিসি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে

১লা এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্রের U.S. Supreme Court-এ জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে এক ঐতিহাসিক মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা দেশের Read more

খানসামায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী
খানসামায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী

দিনাজপুরের খানসামায় স্বামীর নির্যাতনে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক Read more

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি
জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুনামি

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা Read more

১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর
১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের Read more

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে ৮ বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাছেন মন্ডল Read more

মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেত্রী পলি হেফাজতে
মাদক সম্পৃক্ততার অভিযোগে  বহিষ্কৃত বিএনপি নেত্রী পলি হেফাজতে

মাদক সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে জিজ্ঞাসাবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন