দেশের জ্বালানি তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক খুললে পে-অর্ডারের পর তেল সরবরাহ স্বাভাবিক হবে। এদিকে তেল না পেয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন গ্রাহকরা। অনেক এলাকায় স্টেশন স্টাফদের মারধরের তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা রোধে পেট্রোল পাম্প মালিকদের চিঠি দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন থেকে।সোমবার (২৩ মার্চ) ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী ইরানের যুদ্ধের করণে জ্বালানি তেল ডিপোসমূহ থেকে আমাদের অস্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না বা আপাতত তা সরবরাহ করতেও পারবে না। অন্যদিকে মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। একইসাথে বিভিন্ন জায়গায় সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যা প্রতিনিয়ত ঘটেই চলেছে।এমতাবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে। অন্যথায় কারো আদেশের অপেক্ষায় না থেকে ফিলিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিজেকেই নিয়ে চলতে হবে বলেও জানানো হয়।এরই পরিপ্রেক্ষিতে পাম্পের সকল কর্মচারীদের নিরাপত্তা দিয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন। যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে বলেও চিঠিতে জানানো হয়।এদিকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ। এতে পে-অর্ডার করা সম্ভব হচ্ছে না। ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছেন না পেট্রল পাম্পের মালিকরা। এ কারণে পাম্পে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির। ঈদের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলবে ব্যাংক। এরপর থেকে আবারও পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।গত ৬ মার্চ জ্বালানি বিক্রিতে রেশনিং চালু করলেও ১৫ মার্চ তা তুলে নেয় সরকার। তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সংকট কাটেনি।এদিকে রবিবার রাতে নিরাপত্তার স্বার্থে এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রল পাম্প (ফিলিং স্টেশন) বন্ধ হয়ে যেতে পারে বলে নিজেদের ফেসবুক পেজে সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ব্যাংক খুললেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি

দীর্ঘ ১০ মাস পর অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইটে থাকা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি Read more

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদকসহ বিদেশি পিস্তল উদ্ধার

কুষ্টিয়ায় মালিকবিহীন ভারতীয় ২ কেজি ৫০ গ্রাম  হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি বিদেশী পিস্তল, ২টি Read more

চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন
চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) Read more

ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি
ফয়সালদের ব্যাংক হিসাবে ‘১২৭ কোটির অস্বাভাবিক লেনদেন’: সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (রাহুল) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের Read more

নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি
নতুন ডিলার নিয়োগ দেবে টিসিবি

নতুন নীতিমালা অনুযায়ী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি বিপণন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন