নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকতার বিরুদ্ধে। এ ঘটনায় সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রতিকার চেয়ে জেলা প্রশাসক,পুলিশ সুপার, পৌরসভা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নিবার্হী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। তারপরও অভিযুক্ত ওই সরকারি কর্মকর্তা নিয়মনীতির কোন তোয়াক্কা না করে ভবন নির্মান অব্যাহত রেখেছেন।খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষ ( বিএমডিএ ) নওগাঁর আত্রাই জোনের সহকারী প্রকৌশলী মোঃ আলী হোসেন তার ব্যক্তিগত বহুতল ভবন নির্মান শুরু করেন। পৌরপ্ল্যান অনুযায়ী বিদ্যালয় সংলগ্ন পার্শ্বে ৮ফিট সীমানা ছাড়ার নির্দেশনা থাকলেও তা না মেনে বহুতল ভবন নির্মান করছেন। স্থানীয় জনসাধরণ ও বিদ্যালয় কৃর্তপক্ষ বার বার নিষেধ করা সত্ত্বেও তিনি ভবন নির্মান করে যাচ্ছেন।বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমাদের বিদ্যালয়ের ছাদের সাথে প্রায় লেগে দিয়ে ভবন নির্মান করা হচ্ছে। অনেক ধুলা-বালি উড়ছে যার কারনে জানালা বন্ধ করে রাখি আমরা। সারাক্ষণ শব্দ হয় এতে করে আমাদের পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে। আমরা এর সঠিক সমাধান চাই।বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, একে তো বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে সমগ্র সীমানা ব্লক করে প্রায় ছাদের লেগে দিয়ে বহুতল ভবন নির্মান করছেন। অন্যদিকে বিদ্যালয়ের ছাদের উপরে রড পিটানো ও নির্মান সামগ্রী স্তৃপীকৃত করে রেখেছেন। এর ফলে বিদ্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। সরকারি সম্পদ সংরক্ষণ ও কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষার বৃহত্তর স্বার্থে অবিলম্বে উক্ত স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।অভিযুক্ত বিএমডিএ আত্রাই জোনের সহকারী প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, আমি সব নিয়ম মেনেই ভবন নির্মান করছি। সব অভিযোগ সঠিক নয়। তবুও বিষয়টি নিয়ে বসে সুরাহা করার উদ্যোগ নিবো।নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীন বলেন, বিষয়টি মূলত পৌর কৃর্তপক্ষ দেখবেন। আমরা খোঁজ নিয়ে সমস্যারটির সমাধানে সমন্বয় করে দিবো।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সীমানা থেকে ৮ফিট ছেড়ে ভবন নির্মান করার নিয়ম। ব্যক্তি মালিকানায় যারা ভবন নির্মান করেন তারা অনেক সময় এটা মানতে চায়না। বিদ্যালয়ের পড়াশোনার সুষ্ঠ পরিবেশ যাতে বিঘ্ন না হয় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নওগাঁঁর উপ-পরিচালক টি.এম.এ. মমিন বলেন, হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পৌরবিধি ও বিল্ডিং কোড অমান্য করে হুতল ভবন নির্মানের অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে অভিযুক্তকে নোটিশ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সেবা খাতে স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া
ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা Read more

এক বছর ধরে অনুপস্থিত, শোকজেও সাড়া নেই সহকারী শিক্ষিকার
এক বছর ধরে অনুপস্থিত, শোকজেও সাড়া নেই সহকারী শিক্ষিকার

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুনের বিরুদ্ধে এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার Read more

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ

অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন