পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের কালিনগর গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই লড়াইকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বিছালী ও কালিনগর গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ৩৬টি হৃষ্টপুষ্ট ষাঁড় অংশ নেয়। লড়াই দেখতে দুপুর গড়ানোর আগেই কালিনগর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি মাঠের পাশে থাকা গাছে উঠেও অনেক উৎসুক দর্শনার্থীকে লড়াই উপভোগ করতে দেখা গেছে।প্রতিযোগিতার উদ্বোধন করেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। বিছালী ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী হাসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কামরুল বিশ্বাস এবং বিছালী ক্যাম্পের ইনচার্জ জহিরুল ইসলাম।ষাঁড়ের লড়াই ঘিরে মাঠের চারপাশে বসেছিল অস্থায়ী গ্রামীণ মেলা। চানাচুর, পাঁপড়, মিষ্টি এবং মাটির তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। কলোড়া গ্রাম থেকে আসা ষাটোর্ধ্ব মকবুল মিয়া বলেন, “ঈদের ছুটিতে ছেলে ও নাতিকে নিয়ে লড়াই দেখতে এসেছি। গ্রামবাংলার এই পুরনো ঐতিহ্য দেখে খুব আনন্দ পাচ্ছি।” চাকই মধিরগাতি থেকে আসা মাজারুল হোসেন জানান, আকাশ মেঘলা না থাকলে জনসমাগম আরও কয়েক গুণ বৃদ্ধি পেত।আয়োজক কমিটির সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর বিশ্বাস বলেন, “মূলত গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং ঈদ ছুটিতে শহর থেকে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের বিনোদন দিতেই এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের লোকজ সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করব।”দর্শনার্থীরা মনে করেন, ষাঁড়ের লড়াই কেবল একটি খেলা নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভীড়, অগ্রীম বুকিং সব রুম

টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও Read more

টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ Read more

নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই Read more

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন