জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান। এ সময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি পরিস্থিতির শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক
ভোলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবি আটক

ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।সোমবার (২১ জুলাই) বিকালে ৫টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ Read more

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোন্থা

শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের Read more

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন