আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরের জন্য সতর্ক এবং নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার (২০ মার্চ) দুপুরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশিচম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৬০-৮০) কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়েও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে ভোর থেকে আকাশ মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। সকাল ১০টার দিকে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ধূলিঝড়। পরে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়ে সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনও।এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ শহরতলীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলেক বেপারী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৫ Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস
রেস্টহাউজে নারীসহ ওসি সাইফুল, কেলেঙ্কারি ফাঁস

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোর Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন Read more

এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে Read more

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন