যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাঘারপাড়া উপজেলার আগদোহাকুলা গ্রামে এমন ঘটনা ঘটে।আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমুন আগদোহাকুলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে কুরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়।সেই সময় প্রতিবেশী রনি (২০) ঘটনাটি ভিডিও করে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং দোষীর শাস্তির দাবি জানান।খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে আটক করেন।বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, কুরআন অবমাননার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক সালমুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?
বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?

আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। খেলা শুরুর আগে দেখে নেওয়া যাক এবারের Read more

কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের
উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের

উম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরেছেন Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার
নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা সাগর হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা Read more

চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত
চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন