ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, তাদের শীর্ষ কর্মকর্তা ও কয়েক ডজন নৌসদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়।শুক্রবার (২০ মার্চ) ভোরে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর ’বীরদের রক্তের প্রতিশোধ’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে, ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালায় বলে অভিযোগ করে তেহরান। ভারতের মহড়া শেষে দেশে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়, যাতে ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হন বলে দাবি করা হয়।এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষীরা
ফরিদপুরে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষীরা

ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটা। খালে-বিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সঙ্কটে পড়েছে Read more

কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লা সীমান্তে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার অবৈধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে। বুধবার (৩০ Read more

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া Read more

মিরপুরে পাড়া মহল্লা হোটেল রেস্তরায় বিক্রি হচ্ছে মৃত মুরগী
মিরপুরে পাড়া মহল্লা হোটেল রেস্তরায় বিক্রি হচ্ছে মৃত মুরগী

রাজধানীর মিরপুর-আশুলিয়া বেরিবাঁধের গুদারাঘাট এলাকায় কার-ওয়াশিং সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরেই মরা মুরগী বেচা-বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মিরপুরের গুদারাঘাট বেরিবাঁধ সংলগ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন