১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে তিনি কানাডা যাচ্ছেন।নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের সাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।আদেশে বলা হয়, ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন ৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।এদিকে ইসি সচিব আখতার আহমেদ রবিবার (১৭ আগস্ট) জাপান সফরে গিয়েছেন। সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ফিরবেন ২৩ আগস্ট।উল্লেখ্য, বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’
‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যশোরের তরতাজা যুবক তৌহিদুর রহমান (২৮)। শহীদ হওয়ার ১ বছরেও Read more

জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড Read more

আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ
আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ

ইরাকের ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুন:নির্মাণ শেষে আবারও খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি
অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি

মাষ্টাস পাশ করা অসুস্থ মেধাবী সন্তানকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে গরীব অসহায় বাবা-মা আকুতি জানিয়েছেন। তাদের একমাত্র সন্তান মেধাবী শিক্ষার্থী Read more

ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন