সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ বিভিন্ন দেশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বৃহস্পতিবার ওই সব দেশে রমজানের ৩০তম রোজা পালন করা হয়। দেশগুলোতে চাঁদের হিসেবে আজ শাওয়াল মাসের প্রথম দিন গণনা করা হচ্ছে।গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুবাইয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে। সেখানে ৯০০টিরও বেশি মসজিদে একযোগে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।এই আয়োজন সমন্বয় করছে দুবাই রেজিলিয়েন্স সেন্টার। কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।এ বছরও চালু থাকছে বিভিন্ন উদ্যোগ। এর আওতায় শহরের বিভিন্ন মসজিদে একযোগে তাকবির ও আজানের ধ্বনি শোনা যাবে। উদ্যোগটি ঈদের আনন্দঘন পরিবেশকে আরও বাড়িয়ে তুলবে।এর আগে বুধবার আরব আমিরাতের ফতোয়া বিভাগের অধীন শাওয়াল চাঁদ দেখা কমিটি আবুধাবিতে বৈঠক করে জানায়, দেশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের শেষ দিন এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ঈদ উপলক্ষে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাজা, আমির ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।তেমনি সৌদি আরবেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইরানের চলমান হামলা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঈদের আনন্দে যুদ্ধের আঁচ খুব একটা পড়েনি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপন হচ্ছে। প্রতিটি দেশে স্থানীয় ও মুসলিম সংস্কৃতির আবহে পালিত হচ্ছে পবিত্র দিনটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ‍্যা Read more

বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ
বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত
নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে কমপক্ষে ৩০ জন দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের ফাসকারি জেলা এ অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন