বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। এটি বিশ্ববাজারে জ্বালানির জোগান সচল রাখতে সাহায্য করছে।তবে ইরানি জ্বালানি তেলের ওপর থাকা মার্কিন বিধি-নিষেধ শিথিলের বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।এদিকে, পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়েছেন।তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। আগামী দিনগুলোতে আরব মিত্র বা আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের জন্য কোনও সংকট বা অশান্তি সৃষ্টি করা ইরানের উচিত হবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের মাছ হাটিতে যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। এতে করে Read more

ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী
ঐক্য দিয়ে অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা Read more

বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব
বাঁশখালীর প্রেমাশিয়া মানেই ওয়াজেদ বাহিনীর রাজত্ব, প্রশাসন নীরব

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর খানখানাবাদ পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া গ্রাম; যে গ্রাম একসময় ছিল Read more

ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত
ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন