সামরিক হস্তক্ষেপের পর মাদাগাস্কারে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া এই ঘটনা দেশের অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটিয়েছে।সাম্প্রতিক সপ্তাহে বিদ্যুত্ ও পানির ঘাটতি নিয়ে গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, এই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।        রান্দ্রিয়ানিরিনা বেসামরিক স্যুটে উপস্থিত ছিলেন, যা নির্দেশ করে যে তিনি নতুন সরকার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের অঙ্গীকার করছেন। ৫১ বছর বয়সি এই কমান্ডার আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।তিনি বলেছেন, সরকার বেসামরিক মানুষের এবং প্রেসিডেন্ট পরিষদে সামরিক ও বেসামরিক উভয় সদস্যই রয়েছেন। এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ কমেছে।সূত্র : আল জাজিরাইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেলেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শাহিন Read more

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল
অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সব প্রকার ইন্টারনেট গেটওয়ে, লিংক, অ্যাপ্লিকেশন এবং বিজ্ঞাপন গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বিগোলাইভ, টিকটক, লাইকি, Read more

মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাকিল মিয়া (২৮)।রবিবার (২৪ আগস্ট) দুপুর Read more

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ Read more

সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন