অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের লড়াই আর রাজনৈতিক টানাপোড়েনের এক রোমাঞ্চকর অধ্যায় পার করে বুধবার তুরস্ক সীমান্ত দিয়ে ইরানে পা রাখেন তারা। সেখানে হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এই ফুটবলাররা।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান অস্থিরতার মধ্যেই এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল নারী দলটি। প্রথম ম্যাচে জাতীয় সংগীত গাওয়ার সময় চুপ থাকায় দেশে চরম তোপের মুখে পড়েন তারা। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের পক্ষ থেকে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অস্ট্রেলিয়া প্রবাসী ইরানিরা এবং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দলটিকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) নেওয়ার আহ্বান জানান।এক পর্যায়ে সাতজন সদস্য সেখানে থেকে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও, শেষ মুহূর্তে অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচজন মত বদলান।খেলোয়াড়দের এই নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে চলছে নানা গুঞ্জন। মানবাধিকার কর্মীদের দাবি, দেশে থাকা খেলোয়াড়দের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে তাদের ফিরতে বাধ্য করা হয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো অস্ট্রেলীয় পুলিশের ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্ররোচিত করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা অদম্য সাহসের পরিচয় দিয়ে দেশে ফিরেছেন।’বুধবার গুরবুলাক-বাজারগান সীমান্ত দিয়ে ফুটবলাররা ইরানে প্রবেশ করলে নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ তাদের স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ভিডিওগুলো এখন ভাইরাল। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক পোস্টে লিখেছেন, ‘এই মেয়েরা মাতৃভূমির সন্তান। তারা শত্রুদের বিভ্রান্তি ও ভীতিকে জয় করে ফিরে এসেছে।’তবে দলের সবাই ফিরলেও দুজন খেলোয়াড় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন। জানা গেছে, তারা স্থানীয় পেশাদার ক্লাব ‘ব্রিসবেন রোয়ার’-এ যোগ দিয়েছেন এবং ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানী তেহরানের ভালিয়াসর স্কয়ারে এই ফুটবলারদের জন্য বড় ধরনের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পারফরম্যান্স যেমনই হোক, রাজনৈতিক এই উত্তাল সময়ে তাদের দেশে ফিরে আসা ইরান সরকারের জন্য এক বড় মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল
রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল

রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের Read more

ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি
ইরানে নিহতের সংখ্যা ৪৫০ জনেরও বেশি

ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪৫২ জন এবং ৬৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস Read more

আইভীর জামিন আবেদন নামঞ্জুর
আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর Read more

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন সকালে: প্রেস সচিব
ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন সকালে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন