রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু।বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী আজ সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটো রিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী অটো রিকশা থেকে পড়ে গুরুত্ব আহত হন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে।তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায়। বর্তমানে দক্ষিন খানের হায়দ্রাবাদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতাম।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনিয়ন বিভাজনের দাবিতে উত্তাল আনোয়ারা
ইউনিয়ন বিভাজনের দাবিতে উত্তাল আনোয়ারা

দীর্ঘদিনের অবহেলা আর প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে আনোয়ারার ডুমুরিয়া ও রুদুরা গ্রামের সাধারণ মানুষ। ইউনিয়ন বিভাজনের দীর্ঘসূত্রতা ও Read more

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে Read more

তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান
চুয়াডাঙ্গায় মধ্যরাতে আগুন, পুড়ে ছাই ১১ দোকান

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ Read more

‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’
‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন