একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এবার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা আজ বিকেল থেকেই কার্যকর বলে জানিয়েছে বাজুস।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করেছিল বাজুজ। মাত্র ৬ ঘণ্টা পর স্বর্ণের দাম কমানো একটি নজীরবিহীন ঘটনা। এই নিয়ে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমানো হলো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে এবং দুর্নীতির অভিযোগে তরুণদের বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। হিংসাত্মক Read more

দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে
দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে অবশেষে তিনিও না ফেরার দেশে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প উঠে Read more

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার Read more

পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন