চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সমস্ত মালামাল একেবারে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর ফায়ার ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুল মোহাইমেন তুষার।তিনি বলেন, ‘ঘটনার বেশ কিছুক্ষণ পর টহলরত পুলিশের মাধ্যমে রাত ১টা ৩৩ মিনিটের সময় আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার (২৬ মে) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।’বাজারের নৈশপ্রহরী রেজাউল ইসলাম জানান, ‘কাঁচা বাজারের সাইফুল ইসলামের খাবারের হোটেল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।’ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ‘আগুনে তার ৩ লাখ টাকার মালামাল একেবারে পুড়ে গেছে। এছাড়া সাখাওয়াত হোসেনের খাবার হোটেলের সাড়ে ৩ লাখ টাকার মালামাল, আমিনুল ইসলামের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল, সাইফুর রহমানের মুদি দোকানের ২০ লাখ টাকার মালামাল, আমিনুল ইসলামের মুদি দোকানের গোডাউনে রক্ষিত ১৫ লাখ টাকার মালামাল, ফারুক উদ্দিনের মুদি দোকানের গোডাউনে রক্ষিত ৫ লাখ টাকার মালামাল, শাহিন মোল্লার মুদি দোকানের গোডাউনে রক্ষিত ১০ লাখ টাকার মালামাল, আরব আলীর জুতার দোকানের ১ লাখ টাকার মালামাল একেবারে পুড়ে গেছে। এছাড়া তরিকুল ইসলামের অস্থায়ী কাপড়ের দোকান, রবিউল ইসলামের অস্থায়ী কাপড়ের দোকান এবং মিজান হোসেনের অস্থায়ী কাপড়ের দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।’ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী রানা হোসেন জানান, ‘এখানে মূলত কিছু দোকানের গোডাউন ছিল। ঈদ উপলক্ষে অনেকেই মালামাল তুলে গোডাউনে রেখে দিয়েছিলেন। এর মধ্যে গোডাউনে সয়াবিন এবং তেলের জন্যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়া চায়ের দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের হিসেব অনুযায়ী ব্যবসায়ীদের প্রায় পৌনে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবর রহমান বাবু বলেন, ‘ঈদের আগে দোকানগুলোতে আগুন লেগে ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। দোকানের মালামাল পুড়ে তাঁরা একেবারে পথে বসে গেছেন।’মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জীবননগর কাঁচা বাজারের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই পোড়া ছাইয়ের মধ্যে অবশিষ্ট অংশ খোঁজার চেষ্টা করছেন। পুড়ে যাওয়া ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা সবকিছু হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে Read more

রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!
রোগী দেখার সময় গেম খেলছেন চিকিৎসক!

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে Read more

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে Read more

চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার
চীনের ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার ঘোষণা ইন্দোনেশিয়ার

চীনা তৈরি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এটি দেশটির প্রথম অ-পশ্চিমা বিমান ক্রয় চুক্তি।দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনবহুল Read more

‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’

খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন