পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন কাউন্টারে বাস না থাকায় টিকিট বিক্রি বন্ধ বা সীমিত। অথচ টিকিটের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত যাত্রী। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন না।যাত্রীদের অভিযোগ, যে দু-একটি বাস ছেড়ে যাচ্ছে সেগুলোতেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। কোথাও ৪৫০ টাকার ভাড়া ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহগামী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাড়া ৩০০ টাকা, নিচ্ছে ৮০০, এভাবে বাড়ি গিয়ে কী লাভ!আরও কয়েকজন যাত্রী জানান, লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট মিলছে না। তবুও বাড়ি ফেরার আশায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ভোগান্তি কবে শেষ হবে, এমন প্রশ্নও তুলেছেন তারা। তবে কাউন্টার সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাসের স্বল্পতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।টার্মিনাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে কিছুটা কমে। প্রতিটি বাস পূর্ণ আসনে যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।পরিবহন সংশ্লিষ্টরা জানান, একটি বাস ছেড়ে যাওয়ার পর পরবর্তী বাস আসার ওপর নির্ভর করে টিকিট দেওয়া হচ্ছে। অগ্রিম টিকিট কাটা যাত্রীরা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন। তবে যানজটের কারণে বাস সময়মতো টার্মিনালে ফিরতে না পারায় সংকট আরও বেড়েছে।এদিকে টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম। সে হিসেবে শনিবার দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে, ফলে শেষ মুহূর্তে যাত্রীচাপ আরও বাড়ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চৌহালীতে যমুনার চর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর একটি চর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার (২৫ মার্চ) দুপুরে Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন Read more

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং Read more

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজাকে ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। দলীয় সীমারেখা ছাপিয়ে Read more

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ শনিবার (০১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন