কুমিল্লার লাকসামে শ্বশুরকে হত্যার দায়ে পুত্রবধূ মোছাঃ তাসলিমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ছুরি দিয়ে শ্বশুরের বুকের মাঝখানে আঘাত করেন এবং পরে ব্লেড দিয়ে কেটে দেন তাঁর পুরুষাঙ্গ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বশুর মো. চাঁন মিয়ার। প্রায় ১১ বছর পর বৃহস্পতিবার (১৯ জুন) এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন।রায়ে পুত্রবধূ তাসলিমাকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলাটির রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, যিনি রায়ের পর সন্তোষ প্রকাশ করেন।মামলার নথি অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০১৪ সালের ১০ জুলাই রাতে, কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামে। নিহত চাঁন মিয়া (৭০) ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। তাঁর ছেলে বিল্লাল হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামীর অনুপস্থিতিতে তাসলিমা আক্তার, যিনি তখন ৩০ বছরের ছিলেন, একাধিক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর শ্বশুর চাঁন মিয়া তাকে সতর্ক করলে তাসলিমা ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে তাকে নৃশংসভাবে হত্যা করেন।অভিযোগপত্রে বলা হয়, ১০ জুলাই রাত সাড়ে ১০টা থেকে ১১ জুলাই ভোররাতের মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন ভূঁইয়ার ভাষ্য মতে, এটি ছিল পূর্বপরিকল্পিত, নিষ্ঠুর এবং মানবতা বিবর্জিত এক হত্যাকাণ্ড। ১১ বছর পর বিচারের রায়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলেও স্থানীয়দের মধ্যে রয়ে গেছে সেই রাতের বিভীষিকার স্মৃতি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইল থানার হাজতীদের জন্য বুক কর্নারে ৫ হাজার টাকার বই
নান্দাইল থানার হাজতীদের জন্য বুক কর্নারে ৫ হাজার টাকার বই

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতী আসামিদের জন্য স্থাপিত বুক কর্নারে ৫ হাজার টাকার বই প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে) নান্দাইল Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার
আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’–এর অংশ Read more

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ
মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ

মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা। সকাল থেকে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর ভিড়ে Read more

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন