আর মাত্র ক’দিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসবকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিজেদের বর্ণিল সাজে সাজাতে পোশাকের পাশাপাশি জুতা ও প্রসাধনী সামগ্রী কিনতে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন সব বয়সের মানুষ।পৌর শহরের কৃষি মার্কেট, মোল্লা মার্কেট, তরফদার মার্কেট ও উপজেলা মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানগুলো এখন ক্রেতাদের উপস্থিতিতে মুখর। দোকানিরাও তাঁদের সংগ্রহে রেখেছেন হরেক রকমের নতুন পোশাক। তবে এ বছর সব জিনিসের দাম চড়া হওয়ায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষদের সন্তানদের আবদার মেটাতে হিমশিম খেতে হচ্ছে।এবারের ঈদে তরুণী ও শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নায়রা, সারারা-গারারা এবং নেট ও সিল্কের থ্রি-পিস। বাজারে কেনাকাটা করতে আসা আরিফা ও মিফতাহুল জান্নাত জানান, এবার নেটের থ্রি-পিস ও সারারা-গারারা আকর্ষণীয় হলেও দাম গতবারের চেয়ে অনেক বেশি। শুধু পোশাক নয়, লিপস্টিক ও মেকআপ বক্সসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দামও বেশ চড়া।পাঞ্জাবি ক্রেতা রফিক হোসেন ও স্বপন হোসেন জানান, সুতি পাঞ্জাবি ১ হাজার ২০০ টাকা এবং তসর পাঞ্জাবি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী মোল্লা গার্মেন্টসের মালিক শহিদুল ইসলাম ও রহমান গার্মেন্টসের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম জানান, জিনিসপত্রের দাম কিছুটা বেশি হলেও বিক্রি ভালো হচ্ছে এবং শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।আকন্দ কসমেটিকসের মালিক রুহুল আমিন বলেন, “প্রসাধনী সামগ্রীর দাম বাড়লেও নারী ও তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।” বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী মাহবুবুর রহমান জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসছে, কেনাকাটার ধুম ততই বাড়ছে।নিরাপত্তার বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “ঈদ উপলক্ষে শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে মার্কেট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন ক্রেতা-বিক্রেতারা নিরাপদে কেনাকাটা করতে পারেন।”জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “কোনো দোকানদার আলাদাভাবে দামের ট্যাগ লাগাতে পারবেন না এবং ঈদ সামনে রেখে অতিরিক্ত দাম নেওয়া যাবে না। যারা নিয়ম অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত Read more

চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত
চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া Read more

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে Read more

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, হোটেল মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন