ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সেদিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে।বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে যাবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।তিনি বলেন, পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।  ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।   এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

ঈদুল আজহা উদযাপনে ১৮ দফা নিরাপত্তা পরামর্শ ডিএমপির
ঈদুল আজহা উদযাপনে ১৮ দফা নিরাপত্তা পরামর্শ ডিএমপির

উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ১৮ দফা নিরাপত্তা পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৭ মে) Read more

সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তে অপরাধ দমন, গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন Read more

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন