সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করার সময় নির্ধারিত রয়েছে।এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি দেওয়া হয়।তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার আরেকটি জাহাজ
যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার আরেকটি জাহাজ

কিউবার উদ্দেশ্যে তেলবাহী আরেকটি জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশটির জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলিয়ভ ‘এনার্জোপ্রম-২০২৬’ ফোরামে সাংবাদিকদের Read more

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার Read more

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোমান্টিক মুডে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রবিবার Read more

ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর
ঐতিহ্যের দুধ পট্টি এখন টিকে আছে মাত্র কয়েক বিক্রেতার ওপর

দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হারিয়ে যেতে বসেছে কয়েক যুগের পুরোনো একমাত্র দুধের বাজার। একসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন