জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি শিক্ষকতা জীবনে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় তিনি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদদীনকে নিয়োগ দেওয়া হলো।উপাচার্য হবার পূর্বে ড. রইস উদ্দিন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জবি সাদা দলের সভাপতি ছিলেন। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের জবি শাখা সভাপতি ছিলেন। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি হিসেবেও আছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান
হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।শুক্রবার রাতে মোবাইল ফোনে Read more

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন