যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরানের এবং এমন এক সময়ে সৈয়দ আরাগচি এই ধন্যবাদ জ্ঞাপন করলেন, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয় সৌদি আরবকে।গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, সোমবার হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে যাওয়ার সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত
চীনা নাগরিকদের জন্য ফের ভিসা চালু করল ভারত

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে এই প্রক্রিয়া Read more

গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের
গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার তিনি বলেন, গাজায় Read more

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, Read more

গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া
গাজায় ইসরাইলের অভিযান বাড়ানোর সিদ্ধান্তে ‘হতাশ’ রাশিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযান জোরদার এবং পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করায় হতাশা প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ মে) Read more

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা যাবে না: শিক্ষকদের হুঁশিয়ারি
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা যাবে না: শিক্ষকদের হুঁশিয়ারি

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপন করার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজসমূহে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন