ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর জন্য দারুণ একটি পদ হতে পারে স্নোবল কাস্টার্ড। নরম, তুলতুলে স্নোবল আর মোলায়েম কাস্টার্ডের মিশেলে তৈরি এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অসাধারণ। সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু ঈদ স্পেশাল স্নোবল কাস্টার্ড।উপকরণ: • দুধ এক লিটার • ডিম দুইটি • কর্নফ্লাওয়ার দুই চামচ• চিনি এক কাপ• ভ্যানিলা এসেন্স আধা চা চামচ• সিরকা ১/৪ চা চামচ • চেরি ফল (সাজানোর জন্য)।প্রস্তুত প্রণালী: প্রথমে একটি প্যানে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স নিয়ে চুলায় মাঝারি আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। পানিতে একটা বলক আসলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম বানিয়ে নিন। এবার ফোমের মধ্যে এক চা চামচ চিনি, এক চা চামচ কর্নফ্লাওয়ার ও সিরকা দিয়ে ভালোভাবে বিট করে নিন। ফোমের একটা একটা বল বানিয়ে দুধের মিশ্রণে ঢেলে দিন। জ্বাল মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এই সময় বলগুলোকে একদম নাড়া যাবে না, নয়তো ভেঙ্গে যাবে। বলগুলো ফুলে বড় হলে এবং ২/৩টা বলক আসলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চেরি দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার স্নোবল কাস্টার্ড।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন

মালয়েশিয়ার ২ রাজ্যে পরিচালিত সাঁড়াশি অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ইমিগ্রেশন সূত্রে Read more

ননী ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন ত্রিশালের রফিক
ননী ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন ত্রিশালের রফিক

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামের রফিকুল ইসলাম ননী ফল চাষ করে বেশ সফল হয়েছেন। তিনি প্রবাস থেকে ফিরে এসে Read more

ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঞাপুরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন